বাংলাদেশ

আহতদের চিকিৎসায় আমেরিকা থেকে চিকিৎসক আনার চেষ্টা চলছে: উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের চিকিৎসায় আমেরিকার সেবা ফাউন্ডেশন থেকে চিকিৎসক আনার চেষ্টা করছে সরকার।

এ ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, আমরা দেখেছি অনেকের এক পা কাটা গেছে, অনেকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে তাদের আরো উন্নত চিকিৎসা দেয়া যায়। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসে তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরো ভালো করতে পারব।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসাসেবা পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, এখানে আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা প্রনয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবে।

স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের অস্থায়ী ক্যাজুয়ালটি বিভাগ, সার্জারী বিভাগ, অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতালের চিকিৎসক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম এবং প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension