বাংলাদেশ

আ.লীগের সঙ্গে বন্ধুত্ব আরও বাড়বে: বিজেপি সেক্রেটারি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে রাম মাধব  এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

রাম মাধব বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গত বছরে দিল্লিতে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে আমরা স্বাগত জানিয়েছিলাম, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’

বিজেপি নেতা বলেন, ‘আজকের বৈঠকে আমরা আমাদের দুই দল, দুই দেশ ও দুই সরকারের নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি। ভারত-বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগতভাবেই শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। আমাদের দুই নেতা নিয়মিতই একে-অপরের সঙ্গে যোগাযোগ করে থাকেন। নিজেদের সমস্যা ও সংকটগুলো বোঝার চেষ্টা করেন। সেসব সমস্যা দুই দেশের রয়েছে তা নিরসনে একে-অন্যকে সহযোগিতা করেন।’

রাম মাধব বলেন, ‘নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা দুজনেই তুমুল জনপ্রিয় নেতা। দুই দেশের তৃণমূলে তাদের ব্যাপক জনসমর্থন আছে। আর সেটি বোঝা যায় দুই দেশের সাধারণ নির্বাচনেই। আমার বিশ্বাস আগামী দিনে দুই নেতার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে। দ্বিপাক্ষিক যাতায়াত বাড়বে।’

বিজেপি সাধারণ সম্পাদক বলেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে আগামী বছরের মুজিববর্ষ নিয়েও আমরা খুব আগ্রহী। সেসময় ভারত থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার সুযোগ নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব।’

এসময় উপস্থিত ছিলেন আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension