যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্টের। সেই ফোনালাপে ইউক্রেনকে সহযোগিতার আশ্বাস দেওয়ার পর কিয়েভে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন বাইডেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনে আরও ১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে থাকবে কামান, জাহাজ বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, কামানের গোলা ও অত্যাধুনিক রকেট ব্যবস্থা। যুদ্ধে ইতোমধ্যে এই রকেট ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন।

জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। গণতন্ত্র রক্ষায় লড়ছে ইউক্রেন। তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সাহায্য চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বাইডেন, ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তার পাশাপাশি ওয়াশিংটনের পক্ষ থেকে আরও ২২ কোটি ৫০ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, সেই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য খাদ্য, সুপেয় পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি নিত্যপণ্য পাঠানো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension