যুক্তরাষ্ট্র

ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যাবে না। যতদিন লাগুক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াব। আমরা এক চুলও নড়ব না বলে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় চত্বরে বুধবার হাজার হাজার জনতার উদ্দেশ্যে এ বক্তব্য দেন তিনি।

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে দেওয়া প্রতিশ্রুতি থেকে আমরা সরব না। আমরা আজ, আগামীকাল কিংবা যতদিন লাগুক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াব। কারণ স্বাধীনতা রক্ষা করা একদিন কিংবা এক বছরের কাজ নয়। এটি সারা জীবনের, সর্বকালের কাজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension