প্রধান খবরবাংলাদেশ

ইফতারিতে যা খেলেন খালেদা জিয়া

রূপসী বাংলা ডেস্ক:কারাগারে ফাতেমাকে নিয়ে রমজানের প্রথম ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগার সূত্র জানায়, কারাগারে তৈরি করা ইফতারই খেয়েছেন খালেদা জিয়া। ইফতারে ছিল ছোলা, পেঁয়াজু, মুড়ি, খুরমা, শরবতের পাশপাশি কিছু ফল।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার জানান, আজ রমজানের প্রথম রোজায় ম্যাডামের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করার অনুমতি পাননি।
এদিকে বিকেল ৩টার দিকে নেত্রীর জন্য ইফতার নিয়ে কারাগারে গিয়েছিল জাতীয়তাবাদী মহিলা দল। সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ কারাগারের ফটক থেকে ফিরে আসেন।
এই ইফতারসামগ্রী নিয়ে কারাগারে গিয়েছিলেন বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতারসহ অন্তত ২০ নেতাকর্মী।

কারা কর্মকর্তারা তাদের জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ইফতারসামগ্রী গ্রহণ করার সুযোগ নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension