যুক্তরাষ্ট্র

ইরান ও চীন সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে লজ্জা দেয়ার চেষ্টা করছে: বোল্টন

সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরান ও চীন সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে লজ্জা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি স্থানীয় সময় সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

বোল্টন বলেন, ভেনিজুয়েলা তার পুরনো তেল শোধনাগারগুলো মেরামতের জন্য ইরান ও চীনের কাছ থেকে সহায়তা নিয়েছে। বেইজিং ও তেহরান ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়ে ওয়াশিংটনকে বিপাকে ফেলার চেষ্টা করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা বিষয়ক বিশেষ প্রতিনিধি এলিয়ট অ্যাব্রামস দাবি করেন, ইরান ভেনিজুয়েলার তেল শোধনাগারগুলো মেরামতের জন্য দেশটিতে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে।

এ কারণে দেশটিতে ইরানি বিমানের আনাগোনা বেড়ে গেছে। ইরানের এসব বিমান ভেনিজুয়েলা থেকে স্বর্ণভর্তি করে তেহরানে ফিরছে বলেও তিনি অভিযোগ করেন।

অ্যাব্রামসের এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ভেনিজুয়েলার তেল শোধনাগারগুলো মেরামত হোক তা যুক্তরাষ্ট্র চায় না।

তেহরান সরকারের অবস্থান হচ্ছে-দুটি স্বাধীন দেশ হিসেবে ভেনিজুয়েলা ও ইরান বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে এবং এখানে নাক গলানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension