আন্তর্জাতিক

ইসরাইলকে নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিল জর্ডান

ইহুদি রাষ্ট্র ইসরাইলকে বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর আরব রাষ্ট্র জর্ডান নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে।

বৃহস্পতিবার ইসরাইল ও জর্ডানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরাইলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতিস্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখন থেকে আর এসব দেশ যেতে হলে ইসরাইলি বিমানকে অনেক পথ ঘুরতে হবে না।

খবরে বলা হয়, উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে।

চুক্তির ফলে ইসরাইলের জ্বালানি খরচ অনেক কমে যাবে ফলে বিমান ভাড়াও অনেক কমানো হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইসরাইল। আর এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যাস্থতায় বাহরাইনকে এ চুক্তির আওতায় আনা হয়। পরে এসব দেশে বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশ ব্যবহারের অনুমতি পায় ইসরাইল।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension