প্রধান খবরযুক্তরাষ্ট্র

এবার অসুস্থ আমেরিকান এয়ারলাইন্সের ১২ যাত্রী

রূপসী বাংলা ডেস্ক: আমেরিকান এয়ারলাইন্সের দুইটি চলন্ত বিমানের ১২ জন যাত্রী বৃহস্পতিবার শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা থেকে অসুস্থ হয়ে পড়েন। দুবাই থেকে নিউ ইয়র্কগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের যাত্রীরা অসুস্থ হয়ে পড়ার মাত্র একদিন পর ইউরোপ থেকে ফিলাডেলফিয়াগামী দুইটি ফ্লাইটেও একইরকমের দৃশ্য দেখা গেলো।

ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ডিয়ানে জেরাসকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্টের ফিলাডেলফিয়াগামী দুইটি ফ্লাইটের কিছু যাত্রী বৃহস্পতিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। ওই দুই ফ্লাইটের ১২ জন যাত্রীর গলা ব্যথা এবং কাশির সমস্যা দেখা দেয়। তবে তাদের কারো জ্বর ছিল না। এছাড়া কোনও যাত্রীর অবস্থাই তেমন গুরুতর না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

এই ঘটনার পর ফিলাডেলফিয়ায় বিমান দুটি অবতরণের পর পূর্ব সতর্কতা হিসেবে ২৫০ আরোহীর সবার স্বাস্থ্য পরীক্ষা করেছে কর্তৃপক্ষ। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-কেও এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

এ ঘটনার মাত্র একদিন আগে বুধবার (৫ সেপ্টেম্বর) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের একটি চলন্ত বিমানের কমপক্ষে ১৯ যাত্রী। দুবাই থেকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণের পর তাদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

সূত্র: রয়টার্স

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension