
জাতীয় দলের তারকা স্পিনার নাজমুল ইসলাম অপু এবার করোনায় আক্রান্ত হলেন।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন।
সরকারি ছুটিতে কাজ হারিয়ে বিপদে পড়ে যাওয়া শ্রমজীবী মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন এই ক্রিকেটার।
তার নিজ হাতে খাবার প্যাকেট করার দৃশ্য সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছিল। সেই নাজমুল ইসলাম অপু এবার করোনায় আক্রান্ত হয়েছেন।
গণমাধ্যমকে অপু বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’⛘



