প্রধান খবরবাংলাদেশ

এমপি দবিরুল কোয়ারেন্টাইনে, ভয়ে শূন্য পুরো ভবন

হোম কোয়ারেন্টাইনে আছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।
 
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটে অবস্থান করছেন তিনি।
 
তার দেহরক্ষী ছাড়া আর কেউ নেই সেখানে। তার হোম কোয়ারেন্টাইনে থাকার খবরে ওই ভবনের অধিকাংশ পরিবার গ্রামের বাড়ি চলে গেছেন।
 
জানা যায়, কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।
 
কিন্তু করোনার কারণে ব্যাংককের হাসপাতালগুলোর আইসিইউ করোনা রোগীদের জন্য নির্ধারিত থাকায় তাকে অপারেশন না করেই দেশে ফিরে আসতে হয়েছে।
 
তবে বিদেশ থেকে এসেছেন বলে নিয়ম মেনেই তিনি কোয়ারেন্টাইন পালন করছেন।
 
এ বিষয়ে দবিরুল ইসলাম বলেন, ‘ব্যাংককে গিয়েছিলাম চিকিৎসার জন্য। অপারেশন না করেই দেশে ফিরে আসতে হয়েছে। দেশে ফিরে নিজ দায়িত্বেই কোয়ারেন্টাইনে আছি। বডিগার্ড ছাড়া আমার সঙ্গে এখন আর কেউ নেই।
 
সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে, মো. দবিরুল ইসলাম ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
 
বর্তমানে তার শারীরিক অবস্থা তেমন ভালো নয়। সংসদে গেলে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়।
 
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিদেশ থেকে কেউ আসলে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দিয়েছে সরকার। ♦
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension