
প্রধান খবরবাংলাদেশরাজনীতি
এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক আটকে বিক্ষোভ
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ করেন তারা।
৪ আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালতের রায়ের পর তার নির্বাচনী এলাকা শান্তিগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। পরিস্থিতি এখন শান্ত।



