প্রধান খবরবাংলাদেশশিক্ষা

এসএসসি-সমমানে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড়ে পাস করেছে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার সকালে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওয়েবসাইট ও মোবাইল ফোনে ফল দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ফল পাওয়া যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension