প্রধান খবরবাংলাদেশ

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বাংলাদেশি নারী পশ্চিমবঙ্গের হাসপাতালে

বাংলাদেশি এক নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
ভারতীয় মিডিয়া সূত্রে খবর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ রয়েছে তার। শরীরে জ্বরও রয়েছে। ফলে সন্দেহ করা হচ্ছে করোনাভাইরাসের।
 
সম্প্রতি ওই মহিলার স্বামী দুবাই থেকে ফিরেছেন। আর এরপর থেকেই শরীরে জ্বর। ইতিমধ্যে সমস্ত টেস্ট শুরু হয়েছে।করোনা-আক্রান্ত সন্দেহে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ইতিমধ্যে গোটা দেশে মহামারির আকার নিয়েছে মারণ রোগ করোনা। গোটা বিশ্বে ইতিমধ্যে আতঙ্ক ছড়াচ্ছে মারণ এই ভাইরাস। ভারতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে প্রায় ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত।
 
তবে বাংলাদেশে এখনো করোনা আক্রান্ত কোনো রোগীর সন্দান মেলেনি। তবে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করায় এ রোগটি বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ♦
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension