
বাংলাদেশ
করোনায় আক্রান্ত হয়ে কাস্টমস কমিশনারের মৃত্যু
ঢাকা দক্ষিণ কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর কুর্মিটোল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা দক্ষিণের কমিশনার এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
হোসাইন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ১৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি চাকরিতে যোগদান করেন।
হোসাইন আহমেদ ১৯৬৭ সালের ১৫ মার্চ রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন।❐



