নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

গভর্নর কুমোর বিরুদ্ধে ষষ্ঠ নারীর যৌন হয়রানির অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির গভর্নরের অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে ষষ্ঠ নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন। এর আগেও শীর্ষ এই ডেমোক্রেট নেতার বিরুদ্ধে পাঁচজন নারী সহকর্মী একই অভিযোগ তুলেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গভর্নরের এক সহকারী জানান, গত বছর কুয়োমো তাকে কাজের কথা বলে নিজের বাড়িতে ডেকে পাঠান। সেখানে গভর্নর তাকে অপ্রীতিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

টাইমস ইউনিয়ন নামের স্থানীয় এক সংবাদমাধ্যমকে এই অভিজ্ঞতা জানান অভিযোগকারী। তিনি গভর্নর অফিসের এক্সিকিউটিভ চেম্বারের কর্মকর্তা হিসেবে দায়িত্ব আছেন বলে তিনি নিশ্চিত করেছেন। যদিও এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেন নি।

এদিকে অ্যান্ড্রু কুয়োমো তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করলেও, তার আচরণে কেউ অস্বস্তি বোধ করলে তিনি ক্ষমাপ্রার্থী বলে উল্লেখ করেন।

এর আগে ২০১৯ সালে এক নারী সহকর্মী গভর্নরের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ করেন। ২০০২ সালে আরেক নারী কর্মী তাকে জড়িয়ে ধরার অভিযোগ আনেন।

এমনকি কুয়োমোর বিরুদ্ধে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করারও অভিযোগ করেছিলেন এক নারী সহকর্মী।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension