যুক্তরাষ্ট্র

করোনা টিকা নিতে অস্বীকৃতি জানানোয় চাকরিচ্যুত

করোনা টিকা নিতে অস্বীকৃতি জানানোয় এক কর্মীকে চাকরিচ্যুত করেছে যুক্তরাষ্ট্রের হিউস্টন হাসপাতাল কর্তৃপক্ষ। লা ট্রিসিয়া ব্লাঙ্ক নামে ওই নারী চাকরিচ্যুত হওয়ার বিষয়টি সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হিউস্টন হাসপাতালের আল্ট্রাসাউন্ড টেকনোলজিস্ট লা ট্রিসিয়া জানান, তিনি সাড়ে আট বছর ধরে ওই হাসপাতালে কাজ করছেন। তিনি তার কাজকে ভালোও বাসতেন।

সব কর্মীকে করোনা টিকা নিতেই হবে বলে চলতি বছরের ৩১ মাস প্রজ্ঞাপন দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। টিকা নিতে অস্বীকৃতি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ১৫৩ জন কর্মী। তবে বিচারকরা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে রায় দেন। কর্মীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করেন।

আপিলেও কর্মীদের বিরুদ্ধে রায় যায়। গত মঙ্গলবার হাসপাতালের মুখপাত্র জানান ওই ১৫৩ জন কর্মী হয় টিকা নেবে, না হয় ৮ জুন থেকে শুরু হওয়া দুই সপ্তাহের স্থতিগাদেশ শেষ হওয়ার পর তাদের চাকরিচ্যুত করা হবে।

তখন অন্য কর্মীরা টিকা নিলেও লা ট্রিসিয়া সেই পথে হাঁটেন নি। টিকার প্রতি অনাস্থা নয়, বরং অস্বস্তি থেকেই টিকা নেন নি বলে জানিয়েছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension