
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মুম্বইয়ের পার্টিতে খালিস্তানি জঙ্গির উপস্থিতি ঘিরে তুঙ্গে বিতর্ক
রূপসী বাংলা ডেস্ক:সাতদিনের ভারত সফরে সপরিবারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে এসেছেন। রাজধানী দিল্লি, আগ্রার তাজমহল, আমদাবাদে সবরমতি আশ্রম থেকে অমৃতসরের স্বর্ণ মন্দির বিভিন্ন জায়গা একেবারে ভারতীয় হয়ে ঘুরে বেরিয়েছেন জাস্টিন অ্যান্ড ফ্যামিলি। পুরো সফর হয়তো অসম্পূর্ণ থাকত, যদি না কানাডার প্রধানমন্ত্রী ভারতে এসে বলিউডের সঙ্গে একবার চাক্ষুস দেখা না করতেন। সম্প্রতি সেই পার্টিরও আয়োজন হয় বাণিজ্য নগরীতে। সোশ্যাল মিডিয়ায় কিং খান, আমির খান, ফারহান আখতার, অনুপম খের, আর. মাধবন সহ একাধিক তারকার সঙ্গে জাস্টিন ট্রুডোর ছবি ভাইরালও হয়ে যায়। এই পর্যন্ত সবই ঠিক ছিল… কিন্তু আচমকাই মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানের আসর থেকে আরও একটি ছবি ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই ছবিতে জাস্টিনের স্ত্রী সোফির সঙ্গে দেখা যাচ্ছে এক খালিস্তানি জঙ্গিকে। কেন তিনি এধরনের হাইপ্রোফাইল পার্টিতে উপস্থিত, সেই নিয়েই শুরু বিতর্ক।ABP



