যুক্তরাষ্ট্র

কিশোরীসহ দুইজন নিহত হওয়ার সময়কার ভিডিও প্রকাশ করল এলএ পুলিশ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি দোকানে পুলিশের ছোঁড়া গুলিতে ভ্যালেন্টিনা ওরেলানা-পেরাল্টা (১৪) নামে এক কিশোরীসহ দুইজন নিহত হওয়ার সময়কার ভিডিও প্রকাশ করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদস্যের শরীরে স্থাপন করা বডিক্যামে ধারণকৃত ওই ফুটেজ প্রকাশ করা হয়। ভিডিওতে ওই সময়কার বিশৃঙ্খল পরিস্থিতি ধরা পড়েছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালের ওই ভিডিওতে দেখা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তির ওপর পুলিশ একটু দূর থেকে তিনটি গুলি ছোড়ে। একটি গুলি মেঝে থেকে ছিটকে মায়ের সঙ্গে ড্রেসিং রুমে থাকা ওই কিশোরীর বুকে লাগে। মেয়েটি মায়ের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানের জন্য পোশাক কিনতে এসেছিল।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নর্থ হলিউডের বার্লিংটন ডিপার্টমেন্ট স্টোরে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক ব্যক্তি দোকানের ভেতরে অসংলগ্ন আচরণ করছিলেন এবং দোকানের ডিসপ্লে কেসগুলো ভেঙে ফেলছিলেন।

পুলিশ জানায়, তারা জরুরি পরিষেবা ৯১১ এ একটি ফোন পায়। ওপর প্রান্তে বাকবিতণ্ডা এবং গোলাগুলির শব্দ শুনতে পায় বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রায় সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিতে হত্যা করে। এ সময় ভুলক্রমে গুলি লেগে ওই কিশোরীর মৃত্যু হয়। ওই ব্যক্তির লাশের পাশে একটি ভারি সাইকেলের তালা পড়ে ছিল। কিন্তু সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। মার্কিন বিচার বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension