আঞ্চলিকরাজনীতি

মানুষ আরামসে ট্যাক্স দিচ্ছে: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোনো ট্যাক্স বাড়ানো হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

তিনি বলেছেন, সিটি করপোরেশনে কোনো হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো ৫ বছরে মানুষ বলত। এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে; কারও কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমুর) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জে প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকরা ট্যাক্স বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে প্রথমে আইভী বলেন, এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে এক সময় বলব। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে। পরে আবারো সাংবাদিকরা এসব অভিযোগ তৈমুর আলম খন্দকারসহ অন্য প্রার্থীদের জানিয়ে জানতে চাইলে উত্তরে এ কথা বলেন আইভী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension