প্রধান খবরভারত

ক্ষমতা হারালেই কংগ্রেস মুসলিমদের বড় ভাই: আসাদউদ্দিন ওয়াইসি

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আন-ল’ফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন আইন আনার জন্য কংগ্রেসকে সরাসরি দুষলেন অল ইণ্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন অথবা এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর বক্তব্য, “কংগ্রেস যখন বিরোধী আসনে তখন তারা মুসলিমদের বড় ভাই হিসেবে দেখে আর ক্ষমতায় থাকলে বিজেপিকেও ছাপিয়ে যায়।”

লোকসভায় ২০১৯ আন-ল’ফুল অ্যাক্টিভিটি (প্রিভেনশন) অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি এই আইনের ভুক্তভুগি। দলের নেতারা কয়েকমাস জেলে কাটালেই কংগ্রেস বুঝতে পারবে তাঁরা কি ভূল করেছে।”

এই মুসলিম নেতা ইউএপিএ আইনে ভুক্তভুগি মানুষদের ‘নিষ্পাপ’ হিসেবে চিহ্নিত করে তাঁর লোকসভার বক্তব্যকে সেইসব মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। তিনি বলেন, “আমি ইউএপিএ আইন আনার জন্য কংগ্রেসকে দায়ি করি। ওনারা ক্ষমতায় থাকলে সব ব্যাপারে বিজেপিকেও ছাপিয়ে যায় আর ক্ষমতা হারালেই তারা মুসলিমদের বড় ভাই।”

অবৈধ আইন (প্রতিরোধ) সংশোধন বিলকে তিনি সম্পূর্ণ আইন বিরোধী বলে আখ্যায়িত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension