আন্তর্জাতিক

কয়েক দশকের মধ্যে জাপানে সবচেয়ে বড় টাইফুনের আঘাত

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিসের তা-বে এর আঘাতে দেশটির সবচেয়ে বড় দ্বীপ হনশুতে দুই জন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর উপকূল দিয়ে আঘাত হানে। এতে টোকিওর নিচু এলাকাগুলোতে বন্যার আশক্সক্ষা দেখা দিয়েছে। টোকিওসহ জাপানের ১২টি প্রশাসনিক এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুনটির কারণে টোকিওতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত ও ঝড় বয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষগুলো স্থানীয় ষাট লাখেরও বেশি লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকেতে দেশটির আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা বলেন,‘ইতোমধ্যেই বন্যা ও ভূমিধসের কারণে ক্ষয়ক্ষতি হওয়া হয়তো শুরু হয়ে গেছে। নিজের ও প্রিয়জনের জীবন রক্ষায় সবারই দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।’

বিবিসি জানায়, ঝড়ের প্রভাবে এরই মধ্যে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দোকানপাট, কারখানা এবং ট্রেন চলাচল ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ের কারণে ১৬শর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। টোকিওর কাছে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থানীয় সময় সকাল ১১ থেকে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া, টোকিও থেকে ট্রেন চলাচলও বন্ধ আছে।

জাপানে ‘ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিক্স’ এবং ‘রাগবি ওয়ার্ল্ড কাপ’র খেলার আয়োজকরা শনিবারের সব ম্যাচ বাতিল ঘোষণা করেছেন।

এর আগে ১৯৫৮ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইডা’র আঘাতে জাপানে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension