প্রধান খবরযুক্তরাষ্ট্র

খাশোগি হত্যা: ট্রাম্পের নিশানায় সৌদি যুবরাজ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ ও হত্যার প্রায় তিন সপ্তাহ পর সৌদি যুবরাজের দিকে আঙ্গুল তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত থাকার সম্ভবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।

এর আগে তিনি এই ঘটনায় সৌদি আরবের জড়িত কোনো রকম সম্ভবনা নেই বলে একাধিকবার সাফাই গেয়েছিলেন। এমনকি খাশোগিকে ‘রাফ কিলাররা’ হত্যা করতে পারে বলেও বিবৃতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তিনি ১৮০ ডিগ্রি ঘুরে সৌদি যুবরাজের বিরুদ্ধে আঙ্গুল তুললেন।

এদিকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২১ সৌদি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। তাদের মার্কিন ভিসা বাতিল কিংবা অযোগ্য ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার ট্রাম্প বলেন, খাশোগির হত্যা ঘটনাটি ধামাচাপা দিতে গিয়ে ‘শুরু থেকে শেষ পর্যন্ত’ ভালো রকমের তালগোল পাকিয়ে তুলেছে সৌদি আরব। তবে তিনি এই কথাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, এই ঘটনায় তিনি রিয়াদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে লাভজনক চুক্তি বাতিল করতে চান না।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, খাশোগি হত্যা নিয়ে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কিন্তু যুবরাজ এ নিয়ে কিছু জানেন না বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছিলেন।

খাশোগি হত্যার সঙ্গে যুবরাজ জড়িত আছেন কিনা জানতে চাইলে ইতিবাচক জবাব দেন ট্রাম্প। তিনি বলেন, তিনি (সৌদি যুবরাজ) তো অনেক কিছুই দেখভাল করছেন। তাই এ বিষয়ের সঙ্গে তার জড়িত থাকার সম্ভবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এর আগে সৌদি সরকারের দিকে আঙ্গুল তুলেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রেসেট তায়েপ এরদোয়ানও।

এক বিবৃতিতে তিনি বলেন, গত ২ অক্টোবর ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে অত্যন্ত নির্মাভাবে খাশোগিকে হত্যা করা হয়েছে এবং হত্যার কয়েকদিন আগেই এ নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

এ সময় তিনি খাশোগি হত্যায় সৌদি আরবে আটক সন্দেহভাজন ১৮ ব্যক্তির সবার বিচার তুরস্কের মাটিতে হতে হবে বলেও দাবি জানান।

খাশোগির লাশ কোথায় রাখা হয়েছে এবং কে তাকে হত্যার নির্দেশ দিয়েছেন- সৌদি আরবের কাছে এই প্রশ্নেরও উত্তর চেয়েছেন এরদোয়ান।

সূত্র:ওয়াল স্ট্রিট জার্নাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension