প্রধান খবরবাংলাদেশ

খুলনার ভোটে ‘অনিয়ম’ তদন্তের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

রূপসী বাংলা ডেস্ক:খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যেসব ‘অনিয়ম ও সহিংসতা’র অভিযোগ উঠেছে সেসব বিষয় তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বার্নিকাট বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যে সহিংসতা ও অনিয়মের অভিযোগ এসেছে তার অবশ্যই তদন্ত হওয়া উচিত। তবে খুলনা সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘খুলনা নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় আমরা খুশি।’

গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিপুল ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

ওই সিটিতে ২৮৯টি কেন্দ্রের মধ্যে মোট ২৮৬টির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের খালেক পান ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জু ধানের শীষে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট। তবে ভোট জালিয়াতির অভিযোগ তুলে অন্তত ১০০ কেন্দ্রের ফল বাতিলের দাবি জানান বিএনপি প্রার্থী মঞ্জু। গতকাল রাতেই সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension