বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজম মির্জা। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে আজম মির্জার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি সাততলা ভবনের বেজমেন্ট থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত মঙ্গলবার বিকালে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টার-সংলগ্ন সিদ্দিকবাজারে কুইন ক্যাফে হিসেবে পরিচিত সাততলা ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। এতে ঘটনার দিনই প্রাণ হারান ১৮ জন। বিস্ফোরণে সেদিন পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension