প্রধান খবরবাংলাদেশরাজনীতি

গ্রেনেড হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই: মির্জা ফখরুল

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য কোন নেতার সম্পৃক্ততা নেই।  মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রকৃত আসামিকে না ধরে, সুষ্ঠু তদন্ত না করে, তারা (সরকার) বিভিন্নভাবে বিএনপির উপর সব দোষ চাপাচ্ছে।’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়ানো হয়েছে। এ মামলায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার ২১শে আগস্ট হামলার পরপরই মামলা করেছে, তদন্তের ব্যবস্থা করেছে। এমনকি এ ঘটনা তদন্তে এফবিআইকেও আনে। পরবর্তীতে ১/১১ সরকারের সময় যে চার্জশিট দেয়া হয়, যে তদন্ত করা হয় সেখানে কোথাও তারেক রহমান কিংবা বিএনপির কোন নেতার নাম উল্লেখ করা হয় নি। ৬১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের কেউ তারেক রহমানের নাম বলে নি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই গোটা পরিস্থিতি বদলে যায়। আবার নতুন করে তদন্ত শুরু করে, কাদের ইন্ধনে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো? বিএনপি সরকারের সময় যিনি চাকরি হারিয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে সে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিল। তাকে দেওয়া হল তদন্ত কর্মকর্তা হিসেবে। মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ডে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে। আদালতে সে নিজেই বলেছে আমার নখগুলো তুলে ফেলা হয়েছে। অত্যাচার করে তার কাছ থেকে জবানবন্দি নেয়া হয়েছে। এভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension