খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠলো তাজিকিস্তান। আগামীকাল পঞ্চম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনকে মোকাবিলা করবে স্বাগতিক বাংলাদেশ।

কক্সবাজারে আজ প্রথম সেমিফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ১-০ গোলে এগিয়ে থাকে তাজিকিস্তান। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ব্যস্ত করে রাখে ফিলিপাইনের রক্ষণভাগ। যদিও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩২ মিনিট পর্যন্ত। ৩২ মিনিটে তুরসুনভের গোলে লিড নেয় তাজিকিস্তান। এরপর ইনজুরি সময়ে ব্যবধান বাড়ান নাজারভ।

এই টুর্নামেন্টে স্বাগতিক দেশ বাংলাদেশ। সেমি-ফাইনাল নিশ্চিত করার মাধ্যমে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে প্রাথমিক লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। এবার পর্যটন নগরীতে বাংলাদেশ দলের নতুন লক্ষ্য ফাইনাল। তবে ওই লক্ষ্য পূরণে স্বাগতিক দলের সামনে বড় বাঁধা আসরের শীর্ষ র‌্যাংকধারী ফিলিস্তিন। যাদের হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখাটা স্বাগতিক দলের জন্য রীতিমত চ্যালেঞ্জ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension