আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

চীনের চেংডু কনস্যুলেট ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

চীনের চেংডুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের যে নির্দেশ দিয়েছে বেইজিং মার্কিন কূটনীতিকরা তার ডেটলাইনের আগেই কনস্যুলেটটি ছাড়ছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পাল্টা সিদ্ধান্ত হিসেবে চেংডুর কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছিল বেইজিং।

আগামী সোমবার সকালের আগে চেংড়ু কনস্যুলেট খালি করতে হবে। এর আগেই সেখানকার কর্মীদের ফাইলের বক্স এবং আবর্জনার স্তূপ বহন করে নিয়ে যেতে দেখা গেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মার্কিন কনস্যুলেট থেকে ট্রাক বেরিয়ে যাচ্ছে এবং কর্মীরা ভবন থেকে কূটনীতিক প্রতীকগুলো সরিয়ে ফেলছে। ভবনের বাইরে অনেক পুলিশ মোতায়েন করা রয়েছে যারা দর্শনার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যে কোনও ধরনের উস্কানি ঠেকাতে চেষ্টা করছে।

তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, একটি বাস বেরিয়ে যাওয়ার সময় ব্যঙ্গাত্মক শব্দ ছুঁড়ে দিয়েছেন জমায়েত ব্যক্তিরা। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে যখন চীনের কূটনীতিকরা কনস্যুলেট খালি করে চলে যাচ্ছিলেন, সেখানেও জড়ো হওয়া মার্কিন বিক্ষোভকারীরাও চীনা কূটনীতিকদের নিয়ে ব্যঙ্গ করেছিলেন।

১৯৮৫ সালে চেংডুর এই কনস্যুলেটটি স্থাপিত হয়েছিল, যেখানে থেকে তিব্বতসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা হতো। কনস্যুলেটটিতে দুইশ’র বেশী স্থানীয় কর্মী কাজ করতেন।

এই কনস্যুলেট বন্ধ করে দেওয়ার পর বেইজিংয়ে দূতাবাসের বাইরে মেইনল্যান্ড চীনে যুক্তরাষ্ট্রের চারটি কনস্যুলেট থাকছে। পাশাপাশি হংকংয়েও একটি কনস্যুলেট রয়েছে। যুক্তরাষ্ট্রেও ওয়াশিংটনে দূতাবাসের পাশাপাশি চীনের আরও চারটি কনস্যুলেট রয়েছে। ❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension