প্রধান খবরভারত

চীন ও ভারতের মধ্যে আবারও উত্তেজনা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অরুণাচল সফর নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে চীন ও ভারতের মধ্যে। 
 
অমিত শাহ বর্তমানে অরুণাচল প্রদেশেের ৩৪তম স্টেটহুড ডে উপলক্ষে সেখানে রয়েছেন। জানা গেছে, অমিত শাহ্‌ সেখানে শিল্প এবং সড়ক ক্ষেত্রেও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।
 
অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ দাবি করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে হস্তক্ষেপ টেনেছে চীন। ফলে অসন্তুষ্ট হয়েছে চীন।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় মুখপাত্র জেং শুয়াং সংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ভারত-চীন সীমানার পূর্ব অংশ নিয়ে অথবা চীনের তিব্বতের দক্ষিণাংশ নিয়ে চীনের অবস্থান পরিষ্কার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে গিয়েছে সেটা তাদের এলাকা। ওইখানে চীনের অনুমতি ছাড়া প্রবেশ আইনের লঙ্ঘন।
 

চীন স্পষ্টভাবে জানিয়েছে, ভারতের এই কাজ ‘আঞ্চলিক সার্বভৌমত্ব এবং রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে নষ্ট করেছে।’

তবে ভারত জানিয়েছে, অরুণাচল তাদের নিজেদের এলাকা। সেখানে যাওয়ার জন্য কারও অনুমতি তাদের প্রয়োজন নেই।

 

বহু বছর ধরেই এ এলাকা নিয়ে চীন ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানও নেয় তারা।

চীনের এই প্রতিক্রিয়ার পর ওই এলাকায় অমিত শাহের নিরাপত্তায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। চীনা সেনারাও ওই এলাকায় শক্ত অবস্থান নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension