
চুক্তি না মানলে ইরানকে ছাড় দিবে না যুক্তরাষ্ট্র
২০১৫ সালে সাক্ষরিত পরমাণু চুক্তি না মেনে চললে ইরানের ওপর আরোপিত কোন নিষেধাজ্ঞা বাতিল করা হবে না বলে জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারের একথা বলেন তিনি।
এর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আউতুল্লাহ খোমেনি জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না নিলে পরমাণু চুক্তিতে ফিরবে না তেহরান। তবে ওয়াশিংটন এমন শর্ত না মেনে উল্টো আগের চুক্তিতে ফিরে যেতেই চাপ দিচ্ছে।
পারমাণবিক অস্ত্র না তৈরির শর্তে ২০১৫ সালে ইউরেনিয়াম মজুদের সীমা নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ইরান। তবে শর্ত ভাঙার অভিযোগ তুলে ২০১৮ সাল থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে ট্রাম্প প্রশাসন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়ের পর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আশায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক মজবুতের চেষ্টায় রয়েছে ইরান। তবে বাইডেনের এমন বক্তব্যে দুপক্ষের বিরোধ আবারও বাড়তে পারে।❐



