বাংলাদেশ

চোদ্দশ’ বছর জেল!

ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে বন্দুক হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা মামলায় এক ব্যক্তিকে প্রায় এক হাজার চারশ’ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার উজবেকিস্তনের নাগরিক আব্দুল কাদির মাশারিপভকে এই দণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

২০১৭ সালে নববর্ষের রাতে ইস্তাম্বুলের রেইনা নৈশক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল। তিন বছর বিচার কার্যক্রম চলার পর সোমবার রায় ঘোষণা করে ইস্তাম্বুলের আদালত।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, মাশারিপভকে স্বেচ্ছায় হত্যা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ৭৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে আরও এক হাজার ৩৬৮ বছর কারাদাণ্ড দেওয়া হয়। দণ্ড চলাকালে সে কোনো প্যারোল সুবিধা পাবে না।

হামলায় সহযোগিতার অভিযোগে ইলিয়াস মাসারিপভ নামে আরেক ব্যক্তিকেক এক হাজার ৪০০ বছরের বেশি সময় কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া সন্ত্রাসী সংগঠনটির সদস্য হওয়ায় আরও ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension