প্রধান খবরবাংলাদেশশিক্ষা

ছাত্রীকে হেনস্তায় যুবক গ্রেপ্তার, মধ্যরাতে থানায় হট্টগোল, দুপুরে জামিন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা বরাবর আসামির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন করে বাদী। এ সংক্রান্ত আবেদন আদালতে উপস্থাপন করে আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।

জানা গেছে, অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই বুধবার সন্ধ্যায় তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর মধ্যরাতে অভিযুক্তকে ছাড়াতে শাহবাগ থানায় যান একদল লোক।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়ে হেনস্তার অভিযোগ এনে ভুক্তভোগী ছাত্রী ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। সেখানে অভিযুক্ত মোস্তফার ছবি দিয়ে তিনি লেখেন, ‌‘এই লোকটা আজ আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। আমাকে হুট করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বলে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই ইত্যাদি। তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরে তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন। বলেন, তিনি এই ক্যাম্পাসের কেউ না।’

হেনস্তার শিকার শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শাহবাগ থানায় মামলা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension