আন্তর্জাতিকপ্রধান খবর

ছুরি নিয়ে মা-বোনের প্রাণ নিলো আইএস জঙ্গি

রূপসী বাংলা ডেস্ক: জঙ্গি হামলা নাকি নিছক পারিবারিক সমস্যা? বৃহস্পতিবার প্যারিসের রাজপথে ছুরি হামলার কারণ নিয়ে ধন্দে পুলিশ৷ ইতিমধ্যে আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে৷ কিন্তু একটি সূত্রের দাবি, পারিবারিক বিবাদের জেরে হামলা৷ পুলিশ অবশ্য কোনও বিবৃতি জারি করেনি৷ তবে কারণ যাই হোক, ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্যারিসে৷

ফের রক্তাক্ত ইউরোপ৷ এবার ঘটনাটি প্যারিসের৷ হামলাকারী ছুরি নিয়ে হামলা করেছে৷ এলোপাথারি ছুরি হামলায় দুইজনের মৃত্যু হয়েছে৷ আহত আরও অনেকে৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ আততায়ীকে গুলি করে খুন করেছে পুলিশ৷

তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাটি মারাত্মক আকার ধারণ করেনি৷ ট্যুইট করে সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রী পুলিশের কাজের প্রশংসা করেন৷ পাশাপাশি মৃতের পরিবারকেও সমবেদনা জানান৷ হামলাটি হয়েছে প্যারিস থেকে ২০ কিমি দুরে ট্রেপারে৷ এলাকাটি মুসলিম অধ্যুষিত৷ জানা গিয়েছে, আইএস জঙ্গি সংগঠনে যোগ দিতে এখান থেকে বহু যুবক ইরাক ও সিরিয়া পাড়ি দিয়েছে৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension