জাতিসংঘে মার্কিন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করলে ইরানের পরিণতি ‘ভয়াবহ’ হবে
ইরানকে সতর্ক করে জাতিসংঘে নিযুক্ত একজন মার্কিন প্রতিনিধি বলেছেন, এই অঞ্চলে আমেরিকান নাগরিক, সামরিক ঘাঁটি বা অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে, তার পরিণতি ‘ভয়াবহ’ হবে।
আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ব্যুরোর সিনিয়র ব্যুরো কর্মকর্তা ম্যাককয় পিট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় শুক্রবার (১৩ জুন) এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
ম্যাককয় পিট বলেন, ‘আমাদের পরম, সর্বাধিক অগ্রাধিকার হল এই অঞ্চলে মার্কিন নাগরিক, কর্মী এবং বাহিনীর সুরক্ষা। ’
পিট বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই: কোনও সরকার, প্রক্সি বা স্বাধীন পক্ষের আমেরিকান নাগরিক, আমেরিকান ঘাঁটি বা এই অঞ্চলে অন্যান্য আমেরিকান অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। ইরানের জন্য এর পরিণতি ভয়াবহ হবে। ’
পিট পুনর্ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রকে আগে থেকেই হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল কিন্তু ওয়াশিংটন এই হামলায় সামরিকভাবে জড়িত ছিল না।



