প্রধান খবররাজনীতি

জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই সদস্যের নাম দিলশাদ আফরিন।

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানাজানি হয়।

বহিষ্কারাদেশের ওই চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) আখতার হোসেনের অনুমোদনক্রমে দিলশাদ আফরিনকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত ৮ এপ্রিল থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে। আফরিন জাতীয় নাগরিক কমিটির শহিদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগতভাবে শহিদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না। বহিষ্কার আদেশ বিষয়টি ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension