আন্তর্জাতিকপ্রধান খবর

জি-২০ সম্মেলনে মোদী ট্রাম্প বৈঠক

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: ফের মোদী ট্রাম্প বৈঠকের সম্ভাবনা৷ শুক্রবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বসছে জি ২০ সম্মেলন৷ সেখানেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ মঙ্গলবার ওয়াশিংটনের তরফে এক প্রেস বিবৃতিতে মোদী-ট্রাম্প বৈঠকের কথা জানানো হয়৷ শুধু এই দুই রাষ্ট্রনেতাই নয়৷ মোদী ট্রাম্পের সঙ্গেই ত্রিপাক্ষিক বৈঠকে থাকতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে৷

তবে কী বিষয়ে এই বৈঠক হতে পারে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷ বিশ্বের উন্নত প্রথম ২০টি দেশকে নিয়ে বসে জি ২০ সম্মেলনের আসর৷ উপস্থিত থাকেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ছাড়াও রাষ্ট্রসংঘ, বিশ্বব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মত প্রতিষ্ঠানের আধিকারীকরাও৷ বিশ্বে ঘটে চলা নানা বিষয়ে এই সম্মেলনে আলোচিত হয়৷

আগামী ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর ১৩তম জি ২০ সম্মেলনের আসর বসছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ের্সে৷ উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী৷ হোয়াই হাউসের তরফে জানানো হয়েছে এই বৈঠকেই মোদী, ট্রাম্প ও শিনজো আবে ত্রিপাক্ষিক আলোচনা করহবেন৷ তবে সৌদি রাজা মহম্মদ বিন সালমানের সঙ্গে প্রসিডেন্ট ট্রাম্পের আলোচনার কোনও সম্বাবনা নেই৷ দু’দিনের এই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে ৬টি বৈঠক করবেন বলে স্থির করা হয়েছে৷ সময়ের অভাবেই সালমানের সঙ্গে তাঁর বৈঠক হবে না বলে হোয়াইহাউস সূত্রে খবর৷

জি ২০ সম্মেলনে মার্কিন প্রসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক বেশ গুরুত্বপূর্ণ৷ এই বৈঠককে পুঁজি করে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় কূনীতিকরা ফায়দা তোলার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension