যুক্তরাষ্ট্র

টেক্সাস স্কুলে গুলি: নিজের দাদিকে গুলি করে স্কুলে হামলা করে রামোস

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, এদিন স্কুলটিতে ঢোকার আগে নিজের দাদিকেও গুলি করে সন্দেহভাজন খুনি। সন্দেহভাজন খুনির গুলিবিদ্ধ দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সার্জেন্ট এরিক এস্ট্রাডা সিএনএন-কে জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে থাকা খুনির দাদির অবস্থা সংকটাপন্ন।

সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম রব এলিমেন্টারি স্কুল। এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন, গুলিতে এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সি এক তরুণ ওই হামলা চালিয়েছে।

বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তার হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরেকটি রাইফেল ছিল।

এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

হামলায় হতাহতদের নেওয়া হয়েছে এসএসজিটি উইলি ডি লিওন সিভিক সেন্টারে। বাইরে অপেক্ষায় স্বজনরা।

এদিকে উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, যারা নিহত হয়েছে, তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়গুলোয় যারা এসব শ্রেণিতে পড়ে, তাদের বয়স সাধারণত ৭-১০ বছরের মধ্যে হয়ে থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension