যুক্তরাষ্ট্র

ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান ড্রোনের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পেল

অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল প্রেসিডেন্টকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’।

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমানটির গা ঘেঁষে বেরিয়ে গেছে একটি ড্রোন।

রোববার সন্ধ্যায় নিউ জার্সির ন্যাশনাল গল্ফ ক্লাব থেকে ফেরার সময় ওয়াশিংটনের কাছে একটি বিমানবন্দরে অবতরণকালে এ ঘটনা ঘটে।

ট্রাম্পের জন্য বরাদ্দ এয়ারফোর্স ওয়ানের যে বিমানগুলো রয়েছে, তার মধ্যে বোয়িং ৭৫৭ অন্যতম।

ঘটনার দিন ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রুজের দিকে এগিয়ে যাচ্ছিল বিমানটি। বিমানের আরোহীরা জানান, কালো এবং হলুদ রঙের একটি ড্রোন এ সময় বিমানটির কোল ঘেঁষে চলে যায়।❐

ইনডিপেনডেন্ট ডট ইউকে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension