প্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে কমলা হ্যারিসের নির্বাচনে অংশ নেওয়া ও প্রচারণার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ৭মিনিটের সংক্ষিপ্ত ভাষণে বাইডেন এ কথা বলেন। খবর আল জাজিরা।

তিনি বলেন, ‘আমি তাকে (ট্রাম্প) আশ্বস্ত করছি তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। আমেরিকানরা এটাই প্রত্যাশা করে’।

মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রশংসা করে বলেন, ‘সে আমার শক্তিশালী সহযোগী ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেটা আমি শুরু থেকেই দেখেছি। তাদের নির্বাচনী প্রচারণা প্রশংসনীয়’

বাইডেন তার সংক্ষিপ্ত বক্তব্যে তার প্রশাসনের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া নির্বাচনে কমলা হ্যারিসের হেরে যাওয়ার পেছনে অর্থনৈতিক প্রতিশ্রুতি না থাকার বিষয়টি উল্লেখ করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

এর আগে বুধবার তিনি টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান এবং তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান তিনি।

৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভাগ্য এখনও অজানা। তবে সেখানেও রিপাবলিকানরাই এগিয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension