
ট্রাম্পের ডিক্রি মানবেন না বাইডেন
করোনাভাইরাস সংক্রমণের কারণে ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ এবং ব্রাজিলের বিরুদ্ধে দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা ২৬ জানুয়ারি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। তার এক মুখপাত্র জানান, এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
এতে বলা হয়, সোমবার হোয়াইট হাউজ এক ডিক্রি জারি করেছে। এতে বলা হয়, ওইসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা শেষ হবে ২৬ জানুয়ারি।
বাইডেনের মুখপাত্র জেন পসাকি টুইটারে জানান, ‘মহামারীর অবনতির সঙ্গে সঙ্গে এবং বিশ্বজুড়ে এর সংক্রামক রূপগুলো আরও সুস্পষ্ট হচ্ছে। এখন আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক নিষেধাজ্ঞা শিথিল করার সময় নয়।’
With the pandemic worsening, and more contagious variants emerging around the world, this is not the time to be lifting restrictions on international travel.
— Jen Psaki (@jrpsaki) January 19, 2021
মে মাসে একই নিষেধাজ্ঞা দেওয়া হয় ব্রাজিলের ওপর। জেন পসাকি টুইটারে জানান, আমাদের মেডিকেল টিমের পরামর্শে বিধিনিষেধ প্রত্যাহার করা হবে না। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রোধে আমরা আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছি। এখন বিশ্বে অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়ার এখনই সময় নয়।
On the advice of our medical team, the Administration does not intend to lift these restrictions on 1/26. In fact, we plan to strengthen public health measures around international travel in order to further mitigate the spread of COVID-19.
— Jen Psaki (@jrpsaki) January 19, 2021
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার মেয়াদকালের সর্বনিু জনসমর্থন নিয়ে এ সপ্তাহে হোয়াইট হাউজ ত্যাগ করতে যাচ্ছেন। মাত্র ৩৪ শতাংশ আমেরিকান নাগরিকের সমর্থন নিয়ে তিনি তার দায়িত্ব শেষ করছেন। সোমবার গ্যালাপের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। গ্যালাপের জরিপ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মেয়াদকালে তার গড় জনসমর্থন ছিল ৪১ শতাংশ।
এ জরিপ গ্রুপের সংগ্রহে থাকা উপাত্ত অনুযায়ী, এ সমর্থন তার পূর্বসূরি যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ৪ পয়েন্ট কম। আগের জরিপে ট্রাম্পের শাসনের প্রতি ৩৫ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা গেছে।
ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদকালের সর্বশেষ জরিপ ৭ থেকে ১১ জানুয়ারি চালানো হয়। আর এ জরিপে মার্কিন নির্বাচনে জো বাইডেনের বিজয়ের ফলাফল উল্টে দিতে ট্রাম্পের সমর্থকদের চেষ্টার অংশ হিসাবে মার্কিন ক্যাপিটল ভবনে হামলার নেতিবাচক প্রতিফলন দেখা যায়।❐



