আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিমান বদল নিয়ে ব্যঙ্গ করল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

তুরস্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে বিমান বদলের খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে ব্যঙ্গ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় ট্রাম্পের ইরানের সামরিক শক্তি নিয়ে উদ্বেগের বিষয়টিই প্রকাশ পেয়েছে বলে দাবি করেছে তারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক বলেন, ‘আবারও ট্রাম্প তার নতুন কেলেঙ্কারির কারণে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের শীর্ষ খবর হয়ে উঠেছেন। এই কেলেঙ্কারির পেছনে রয়েছে ইরানের সামরিক শক্তির ভয়। এই শক্তির কারণেই গত মাসে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পকে গোপনে বিমান বদল করতে হয়েছিল।’

তিনি আরও বলেন, ঘটনাটি ট্রাম্পের জন্য ‘অপমানের’ কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক মিমও ছড়িয়ে পড়েছে। এতে ট্রাম্পকে একটি ক্যাটারিং ট্রাকের ভেতরে লুকিয়ে থাকতে দেখা যায়।

একটি সূত্র জানিয়েছে, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ হামলার আশঙ্কা থেকেই মার্কিন সিক্রেট সার্ভিস গোপনে ট্রাম্পকে অপেক্ষাকৃত ছোট একটি সরকারি বিমানে সরিয়ে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের দাবি, ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের আঙ্কারা সফরের শেষ দিনে এই হুমকির বিষয়টি সামনে আসে। সে সময় ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে ছিল। সিক্রেট সার্ভিস হুমকিটিকে বিশ্বাসযোগ্য ও তাৎক্ষণিক হিসেবে বিবেচনা করায় মার্কিন প্রেসিডেন্টের গতিবিধি গোপন রাখতে নজিরবিহীন এই ব্যবস্থা নেওয়া হয়।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আঙ্কারায় ট্রাম্প কোথায় অবস্থান করছেন, এমনকি হোটেলের ঠিক কোন তলায় তিনি ছিলেন—ইরানিরা তা জানতে পেরেছে বলে জানতে পেরে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।

তবে বিমান বদলের ঘটনা কিংবা এসব অভিযোগ নিয়ে তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে হোয়াইট হাউসের তাৎক্ষণিক বক্তব্যও পাওয়া যায়নি।

এদিকে তেহরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলকে লক্ষ্য করে বিলবোর্ড ও দেয়ালচিত্র দেখা যাচ্ছে। এসব ব্যঙ্গাত্মক চিত্রে কখনো ট্রাম্পকে কফিনে শুয়ে থাকতে, আবার কখনো সমুদ্রে ডুবে যেতে দেখা যাচ্ছে।

গত মাসে যুদ্ধের প্রথম দিন নিহত সাবেক সর্বোচ্চ নেতা ও নিজের বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension