আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সীমান্তে প্রাচীর নির্মাণ ইস্যুতে মামলা দায়ের করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। শুক্রবার রাজধানীর ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ করতে চান ট্রাম্প। কেননা এটি ছিলো তার নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু এই দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করতে চায়নি কংগ্রেস। এ নিয়ে দু পক্ষে র মধ্যে বেশ কিছুদিন ধরে ঠাণ্ডা লড়াই-ও চলে। যার ফলে অচল হয়ে গিয়েছিলো মার্কিন সরকারের একাংশ। কিন্তু এরপরও নিজের দাবিতে গো ধরে থাকেন ট্রাম্প।

পরে দেশে জরুরি অবস্থা জারি করে সরকারের বিভিন্ন শাখায় বরাদ্দ করা অর্থ স্থানান্তর করে দেয়াল নির্মাণে ব্যয়ের উদ্যোগ নেন ট্রাম্প। কিন্তু কংগ্রেস বলছে, আইনত এই কাজ করতে পারেন না ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ম অনুসারে বাজেট বরাদ্দ করার এখতিয়ার কংগ্রেসের। সেই এখতিয়ার ভেঙে ট্রাম্প পছন্দমতো অর্থ সংগ্রহের চেষ্টা করছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেস অর্থ বরাদ্দে অস্বীকার করলে এই প্রথম পাশ কাটানোর জন্য কোনো প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেছেন।

প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, শাসনতন্ত্রে কংগ্রেসের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা রক্ষায় তিনি বদ্ধপরিকর। তারা প্রেসিডেন্টকে দেশের শাসনতন্ত্র লঙ্ঘণ করতে দেবেন না।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের কোনো নতুন ঘটনা নয়। ২০১৪ সালে রিপাবলিকান কংগ্রেস ‘ওবামা কেয়ারের’ জন্য অর্থ সংগ্রহের চেষ্টার বিরুদ্ধে মামলা দায়ের করে সফল হয়েছিল।

প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণ বাবদ মার্কিন কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিতে রাজি হয়নি মার্কিন কংগ্রেস। ফলে দু পক্ষের মধ্যে শুরু হয় চাপান উতোর।

পরে দেয়াল নির্মাণের বরাদ্দ নিয়ে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মত বিরোধের জেরে গত ২১ ডিসেম্বর থেকে শাট ডাউন বা বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অধিকাংশ কার্যক্রম। এই শাটডাউন দীর্ঘ ৩৫ দিন বহাল ছিলো।

পরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের সমঝোতার ভিত্তিতে অচলাবস্থা থেকে মুক্তি পায় মার্কিন সরকার। কিন্তু ওই সমঝোতা চুক্তিতে নাখোশ হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই ফেব্রুয়ারির মাঝামাঝিতে তিনি দেয়াল নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেন। এ ঘটনায় তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে ক্যালিফোর্নিয়ার নেতৃত্বাধীন সে দেশের ২০টি অঙ্গরাজ্য।

সূত্র: ইউএস টুডেে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension