প্রধান খবরযুক্তরাষ্ট্র

ডনাল্ড ট্রাম্পের কিছু হয়ে গেলে এখনই দেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে তৈরি জেডি ভ্যান্স

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে, যেকোনো ট্র্যাজেডি ঘটলে তিনি দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। তবে ভ্যান্স আশ্বস্ত করেছেন যে হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূরণের জন্য ট্রাম্প “ভালো অবস্থায়” আছেন। জানুয়ারি মাসে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন ট্রাম্প। নিয়ম অনুযায়ী, এটাই তার শেষবারের জন্য প্রেসিডেন্টের কুরসিতে বসা। কেননা দু’বারের বেশি ওই পদে থাকা যায় না। স্বাভাবিক ভাবেই প্রশ্নটা এখন ট্রাম্পের পর কে? যদি রিপাবলিকানরাই ফের ক্ষমতায় আসেন তাহলে কে হবেন মার্কিন প্রেসিডেন্ট? কাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করে নির্বাচনে লড়বে রিপাবলিকানরা? মাসখানেক আগে এই প্রশ্নের জবাবে চমকে দেন ট্রাম্পপুত্র এরিক।

৪১ বছরের ব্যবসায়ী এরিক এতকাল বাবার বাণিজ্য-সাম্রাজ্য দেখভাল করে এসেছেন। কিন্তু এবার তাঁর মত, “হোয়াইট হাউসে যাওয়ার পথ আমার জন্য কঠিন হবে না।” তবে ট্রাম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে নিয়মানুযায়ী সবার আগে রয়েছে ভ্যান্সের নাম। ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স ট্রাম্পের কর্মনীতি এবং উদ্যমের প্রশংসা করে বলেন যে ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে তার তরুণ কর্মীদের ছাড়িয়ে যান। তাঁর কথায়, আমি খুব আত্মবিশ্বাসী যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো অবস্থায় আছেন, তিনি তার বাকি মেয়াদটি পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দুর্দান্ত কিছু করবেন। ‘দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সাথে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি বড় আঘাতের চিহ্ন দেখা যাওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার মধ্যে ভ্যান্সের এই মন্তব্য এসেছে। তবে মার্কিন ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স মনে করিয়ে দিয়েছেন যে, ট্রাম্পের সাথে যদি কোনও “ভয়াবহ ট্র্যাজেডি” ঘটে, তাহলে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত।

ভ্যান্স আরও জোর দিয়ে বলেন যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নিজের অভিজ্ঞতা তাকে প্রয়োজনে নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত করেছে। ভ্যান্স বলেন, “ঈশ্বর না করুন, যদি কিছু ঘটে যায়, তাহলে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই দায়িত্ব নেওয়ার জন্য। গত ২০০ দিন ধরে আমি এই পদের জন্য অন জব ট্রেনিং নিয়েছি।” উল্লেখ্য, ৭৮ বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। এই মাসের শুরুতে, ট্রাম্প প্রকাশ্যে ভ্যান্সকে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (MAGA) আন্দোলনের “সম্ভাব্য ” উত্তরাধিকারী হিসাবে বর্ণনা করেছিলেন

সূত্র : দ্য ফেডারেল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension