প্রধান খবরবাংলাদেশ

ঢাকার ভারতীয় সেনাবাহিনীর সাহায্য দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় সামর্থ্য বৃদ্ধিতে সার্কভুক্ত দেশগুলোর প্রতি সহায়তা প্রদানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটান এবং আফগানিস্তানের সেনাবাহিনীর দল পাঠাতে চায় ভারত ।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেজন্যে সেনাবাহিনীর পৃথক দলকে প্রস্তুত করা হচ্ছে বলে ।

তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন পরিস্থিতিতে ভারতের সেনা সদস্যদের সহযোগিতার প্রয়োজন নেই ।

বৃহস্পতিবার সরকারের নির্ভরশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, সার্কভুক্ত দেশগুলোর সহায়তার জন্যই ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে সহায়তার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ সার্ক নেতাদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস প্রকোপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ কৌশল প্রণয়নের বিষয়টি তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলারের একটি জরুরি তহবিল গঠনের প্রস্তাব দেয় ভারত।

এরইমধ্যে ভারতীয় সেনাবাহিনীর ১৪ সদস্যের একটি দলকে করোনা মোকাবিলায় মালদ্বীপে পাঠানো হয়েছে। এছাড়া এ মাসের শুরুতে ভারতের সেনাবাহিনীর ১৫ সদস্যের আরো একটি দলকে কুয়েতে পাঠানো হয়েছে।

এদিকে বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেয়া এক বক্তব্যে এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতীয় সেনাদের সহায়তার প্রয়োজন নেই।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে আমাদের এমন কোন সহায়তার প্রয়োজন নেই। বরং আমরা বিভিন্ন দেশের আরো এমন সহায়তা পাঠাচ্ছি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে একটি মেডিক্যাল দল কুয়েতে পাঠানো হয়েছে । এছাড়া মালদ্বীপ, ভূটান, চীনেও বাংলাদেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানান পরারাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension