প্রধান খবরবাংলাদেশ

ঢাকায় অশান্তির ছায়া

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় রায় দেওয়া হবে ফেব্রুয়ারির ৮ তারিখে। সেই রায়কে নিয়েই ফের অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে। খালেদার দল বিএনপি হুমকি দিয়েছে, রায়ে নেত্রীর কারাদণ্ড হলে তারা দেশজুড়ে সরকার ফেলার আন্দোলন শুরু করবে। সরকারও জানিয়েছে, ‘গন্ডগোল পাকানোর চেষ্টা’ কঠোর ভাবে প্রতিরোধ করা হবে। শাসক আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেছেন, ‘‘শরিক জামাতকে নিয়ে খালেদার দল আন্দোলনে নামলে বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে তা প্রতিরোধ করবেন।’’

ঢাকার পঞ্চম জজ আদালতে জিয়া অনাথালয় (এতিমখানা) তহবিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে আট বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত মেয়াদের কারাদণ্ড হতে পারে বিএনপি-জামাত জোটের নেত্রী খালেদা জিয়ার। সে ক্ষেত্রে আগামী ডিসেম্বরে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার হারাতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী। খালেদার পুত্র তারেক রহমানও এই মামলায় অন্যতম অভিযুক্ত। বিএনপির অভিযোগ, এই মামলা সাজানো। খালেদাকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার এই কৌশল নিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ঘোষণা করেছেন, নেত্রীর বিরুদ্ধে কোনও ‘বিরূপ রায়’ তাঁরা মেনে নেবেন না। তেমনটা হলে দেশজুড়ে সরকার উচ্ছেদের আন্দোলন শুরু হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension