বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

রূপসী বাংলা ডেস্ক:ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ শুক্রবার বিকেল ৬টার দিকে ঢাকায় পৌঁছেছেন তিনি।

এর আগে জানা যায়, এই সফরে রাজনাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সীমান্তে চোরাচালান বন্ধ, অবৈধ অভিবাসীদের আন্দোলন, গবাদি পশুর চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।

১৫ জুলাই রোববার সকালে রাজনাথ সিং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। সেখান থেকে যাবেন রাজশাহীর সারদায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension