প্রবাসবাংলাদেশ

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দূতাবাসের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস শনিবার এ কথা জানিয়েছে।

পিটার হাস বলেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে তিনি ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।

মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। তিনি আশা করছেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য মার্চের প্রথম দিকে ঢাকায় আসবেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তারা পিটার হাসকে স্বাগত জানান।

আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনে উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পিটার হাস রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension