
বইমেলা
বইমেলায় সামছুদ্দীন মাহমুদের নতুন গল্পগ্রন্থ ‘অঝোর প্রেমের গল্প’
এবারের একুশের বইমেলায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া নিবাসী প্রবাসী কথা সাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘অঝোর প্রেমের গল্প’ প্রকাশিত হয়েছে।
গল্পগ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা স্বদেশ শৈলী।
বইটির মূল্য বাংলাদেশে দুইশত টাকা, যুক্তরাষ্ট্রে দশ ডলার ।একুশের বইমেলায় স্বদেশ শৈলী প্রকাশনীর স্টল ও রকমারি ডট কম এ গল্পগ্রন্থটি পাওয়া যাচ্ছে। বইটি পেতে যোগাযোগ করুন-০১৯৭১২৭৫৬৩৭ (বাংলাদেশ), ৭০৩-৩৩২-৫০০৩ (যুক্তরাষ্ট্র)।
উল্লেখ্য, গত একুশের বইমেলায় প্রকাশিত সামছুদ্দীন মাহমুদের প্রথম গল্পগ্রন্থ ‘জবা নামের মেয়েটি’ দেশে ও প্রবাসে বেশ সাড়া ফেলেছিল।
সংবাদ বিজ্ঞপ্তি



