প্রধান খবরযুক্তরাষ্ট্র

তুরস্কের কাছে খাশোগির হত্যার অডিও টেপ চেয়েছেন ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কাছে জামাল খাশোগিককে হত্যার অডিও টেপ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই সাংবাদিককে যে ইস্তাম্বুলের সৌাদি কনস্যুলেটেই হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্তকারীদের হাতে একটি অডিও রেকর্টিং আছে বলে বুধবার দাবি করেছিল আঙ্কারা। এরপরই এ কথা বললেন ট্রাম্প।

এদিকে এ ইস্যু নিয়ে আলোচনার জন্য সৌদি আরব সফর শেষে বুধবার আঙ্কারা পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি দূতাবোসের অভ্যন্তরে হত্যা করা হয়েছে বলে যে দাবি করেছে তুরস্ক, তা মানতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি প্রমাণ হিসেবে তুরস্ক সরকারের কাছে থাকা অডিও টেপটি চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বুধবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলে, ‘তাদের কাছে যদি সত্যিই কোনো প্রমাণ থেকে থাকে তাহলে তারা আমাদের দেখাক। আমরা তাদের কাছে ওই প্রমাণ চেয়েছি।’

গত ২ অক্টোবর বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কাগজপত্র আনতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তুরস্ক বলছে, তাকে ওই কনস্যুলেটের ভিতরেই হত্যা করা হয়েছে এবং এটি করা হয়েছে সৌদি যুবরাজের নির্দেশে। বুধবার তারা সন্দেহভাজন পাঁচ সৌদি ঘাতকের নাম প্রকাশ করেছে যারা যুবরাজের ঘনিষ্ঠ বলে পরিচিত। তুরস্ক আরো দাবি করেছে, তাদের কাছে এ সংক্রান্ত একটি অডিও টেপ আছে।

বুধবার এক তুর্কি পত্রিকা জানায়, খাশোগিকে কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর ওপর তদন্তকারী তুর্কি কর্মকর্তাদের কাছে অডিও টেপ আছে বলেও দাবি করেছে ইয়েনি সাফাক নামের ওই পত্রিকা। পত্রিকাটি আরো জানায়, অডিও রেকর্ডিয়ে সৌদি কনসালকে বলতে শোনা যায়, ‘বাইরে গিয়ে এটা করুন। আপনারা আমাকে বিপদে ফেলে দিচ্ছেন।’

কিন্তু তাদের এ দাবি মানতে পারছেন না সৌদি বাদশার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের কাছে এমন কোনো প্রমাণ আছে সে বিষয়ে আমি নিশ্চিত নই। হয়ত বা আছে, কিংবা নেই।’ চলতি সপ্তাহের শেষ নাগাদ প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

এসময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন বলে যে অভিযোগ রয়েছে তিনি সেটি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি এমন কিছু করছি না। আমি কেবল আসলে কি ঘটেছে তা জানতে চাচ্ছি।’

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension