প্রধান খবরভারত

দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ভারতের রাজধানী দিল্লিতে সিএএ নিয়ে সংঘর্ষ ও বিক্ষোভে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা রণক্ষেত্র। নিহতের সংখ্যা বেড়ে ১৩।
 
অশান্তি কমার বদলে ক্রমাগত বেড়েই চলেছে। হিংসা প্রভাবিত দিল্লির চার এলাকায় কারফিউ জারির খবর এলেও পরে সে খবরকে ভ্রান্ত বলে দাবি করেছে পুলিশ।
 
নর্থ-ইস্ট দিল্লির করাবল নগর, মৌজপুর, চাঁদবাগ ও বাবরপুরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
 
সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে করে ১৫০ জন ৷ এখনও পর্যন্ত র‍্যাপিড অ্যাকশন ফোর্সের ৫৬ জন সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ৩৫ কোম্পানি র‍্যাপিড অ্যাকশন ফোর্স। মার্কিন প্রেসিডেন্টের সফরের মাঝেই দিল্লিতে হিংসার আগুন।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। শান্তি ফেরাতে সেনা নামানোর আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন এমআইএম-এর নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। যদিও সেনা নামানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
 
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension