খেলা

দিল্লির বিরুদ্ধে ১১ রানে হার, আইপিএল থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই

রূপসী বাংলা ডেস্ক:এ যেন পচা শামুকে পা কাটা! টানটান উত্তেজনার ম্যাচে পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১১ রানে হেরে এবারের আইপিএল থেকে ছিটক গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল-এর ইতিহাসে এই নিয়ে চতুর্থবার প্লে-অফে যেতে পারল না মুম্বই।

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। তাঁর দল ৪ উইকেটে ১৭৪ রান করে। সর্বোচ্চ ৬৪ রান করেন ঋষভ পন্থ। বিজয় শঙ্কর ৪৩ রানে অপরাজিত থাকেন। জবাবে ১৬৩ রানে অলআউট হয়ে যায় মুম্বই। এভিন লিউইস ৪৮, হার্দিক পাণ্ড্য ২৭ ও বেন কাটিং ৩৭ রান করেন। কাটিং যতক্ষণ ক্রিজে ছিলেন, মুম্বইয়ের আশা ছিল। কিন্তু তিনি ফিরে যেতেই জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। দিল্লির হয়ে সন্দীপ ল্যামিছানি, হর্ষল পটেল ও অমিত মিশ্র তিনটি করে উইকেট নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension